মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে প্রয়াত ও অবসরপ্রাপ্ত ১৫জন শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

যশোর জেলা ট্রাক, ট্রাক্টর,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নওয়াপাড়ায় প্রয়াত ও অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তর করা হয়। রোববার সকালে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের অফিস কার্যালয়ে এসব চেক বিতরণ করেন- যশোর জেলা ট্রাক, ট্রাক্টর,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রবিউল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সিনিয়র সহ সাধারণ সম্পাদক জিয়া মোল্লাসহ চেক প্রদানকালে ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত ও অবসারপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে  নূর ইসলাম, আমজাদ গাজী, সিরাজুল ইসলাম, সৈয়দ আলী, বাবুল হোসেন, রহম মোল্যা, মো. জাহাঙ্গীর, মো. মজিদ, মোস্তফা হোসেন, মো. সোহাগ , মো. শাহাদাৎ, মো. আকবর, মো. রফিক, ছাকু ড্রাইভার ও সোহরাব ড্রাইভারের পরিবারের সদস্যদের মাঝে চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর