মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, মেলেনি পরিচয়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাণীনগর-আত্রাই মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ রয়েছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর সিএনজি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

চিকিৎসক জানান, মৃত ওই নারীর নাম পরিচয় পাইনি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি। কেউ তার মরদেহ নিতেও আসেনি।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর