মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে – আফরোজা খান রিতা

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন- ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।এ ’সময় তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।’খেয়াল রাখতে হবে অবাঞ্ছিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের।একসময় মানিকগঞ্জ ছিল ধানের শীর্ষের ঘাঁটি। আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে। হিন্দু সম্প্রদায় সবসময় সহযোগিতা করতে হবে। তাঁরা যেন আমাদের দ্বারা কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি  গতকাল সোমবার (১২ আগস্ট)  বিকাল ৩ টায় দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা  জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে  বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের  সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা  করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূরুল ইসলাম কুন্টু ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম সোনাই।এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর