মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

বকশীগঞ্জে জুট মিলের যন্ত্রাংশ পাচারের সময় তিন ট্রাক জব্দ ও ৬ জন আটক

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল নিয়ে ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক, তিন ড্রাইভার,তিন হেলপার আটক ও তিন ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও বকশীগন্জ থানা পুলিশ। এ সময় ট্রাকের তিন চালক চালকের ও তিন হেল্পার।জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার ১০-আগষ্ট দিনগত রাত ১টার দিকে পৌর এলাকার  মাহবুবুল হক বাবুল চিশতির জুট মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই রাতে বকশীগঞ্জ জুট মিলের গেট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে প্রতিরোধ করে যন্ত্রাংশ বোঝাই তিনটি ট্রাক জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করা হয়। ট্রাকগুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে নেওয়ার কথা ছিল।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গতরাতে (শনিবার)  খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে বকশীগন্জ থানায়  আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর