লামার রুপসী পাড়া ইউনিয়নে পূর্ব শিলেরতোয়া (১নং ওয়ার্ড) নয়া পাড়ায় পূর্ব শত্রুতার জমি বিরোধ ও বর্তমান পরিস্থিতিকে পুঁজি করেহামলায় আহত হয়েছেন -৩ জন। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় মনু মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-১. সৈয়দ নুর ২৮,পিতা মৃত মমতাজ উদ্দীন,২. আহমদ হোসেন (৫৪),পিতা হাজি নুরুল করিম ৩, আশরাফুল কবির (২২) পিতা আহমদ হোসেন।বর্তমানে তারা লামা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত হামলাকারীরা হলেন-১.নুরুনবী ৩০, পিতা হাজী নুরুল কবির ২.মাহমদ হোসেন (৩৬),৩.জমির হোসেন (৪৭)সহ অজ্ঞাত আরও রয়েছে।
এসময় গুরতর আহত সৈয়দ নুর জানান, প্রতিপক্ষরা আমার চাচাকে দোকানে মেরে মাথা ফেটে ফেলে এ সংবাদে তাকে উদ্ধার করতে গেলে আমাকেসহ বাটাম,রড,দা, হাতুড়ি দিয়ে আঘাত করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে মোঃ আবু তাদের মেম্বার বলেন, বর্তমান পরিস্থিতিতে এ রকম ঘটনা করো কাম্য নয়।