আমেনা মহিলা মাদ্রাসার তিন শিক্ষককের অপকর্মের বিরুদ্ধে ছাত্রীদের মানববন্ধন, এক দফা দাবিতে তিন শিক্ষক বরখাস্ত যশোরের অভয়নগরের নওয়াপাড়া আমেনা মহিলা মাদ্রাসার তিন শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্রীরা ও অভিভাবকেরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন। শনিবার সকাল ৮ টায় ২শতাধিক ছাত্রী ও ১শতাধিক অভিভাবকসহ বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তিন শিক্ষককের বিরুদ্ধে অপসারনসহ মাদ্রাসাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন ¯েøাগানে ¯েøাগানে এলাকা মুখোরিত করে তোলে।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক রবিউল ইসলাম, মোস্তফা ও কারী নজরুল ইসলামকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে। প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহকে অনতিবিলম্বে মাদ্রাসায় তার প্রধান দায়িত্বে আনতে হবে। মাদ্রাসার সাবেক বরখাস্তকৃত ১৪জন শিক্ষককে প‚নরায় তাদেরকে বহাল করতে হবে। আবাসিক মাদ্রাসায় দেখভালে থাকা খালাম্মাদের চাকিরী থেকে চাকুরি-চুত করা হোক। অসহায় গরীব মেধাবী ছাত্রীদের বেতন কোমাতে হবে, খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রীদের এই আন্দোলনের কারণে পরবর্তীতে যেন কোন নির্যাতন করা না হয়। সেদিকে সম্পূর্ণ ভাবে খেয়াল রাখতে হবে।যে অভিভাবকদের একাধিক সন্তান মাদ্রাসায় পড়া লেখা করে তাদের মধ্যে অন্তত একজনকে ফ্রী করতে হবে।এদিকে শিক্ষার্থীরা মানববন্ধন-কালে হাতে লেখা ব্যানার, প্লার্কাড ও ফেস্টুনে বিভিন্ন ধরনের ¯স্লোগান লিখে মাদ্রাসা প্রাঙ্গণে মিছিল করে। তাদের হাতে লেখা প্লাকার্ডে চলো যায় যুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে, মোস্তফাকে বের করো মাদ্রাসাকে মুক্ত করো, দফা এক দাবী এক মোস্তফা – রবিউল নট কাম ব্যাক,দফা এক দাবী এক মাসুম বিল্লাহ কাম ব্যাক। বদলা নয়,বদল চাই,ধ্বংস নয় সৃষ্টি ফিরিয়ে মোরা আনবোই পুরোনো সেই কৃষ্টি, ছাত্রীদের চেতনা মাদ্রাসা কারোর বাপের না ইত্যাদি লিখে তারা ¯স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের মাদ্রাসাতে পাঠায় ইসলামের সঠিক বিধান মেনে জীবন গড়তে পারে। তবে তাদের সাথে যেসকল শিক্ষকেরা অপকর্ম করেছে তাদের কে আইনের আওতায় আনা হোক এবং মাদ্রাসা শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতেই বাংলাদেশ তারা এখন ভালোমন্দ সবই বোঝে। তাদের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না। সাধুদের সাবধান হতেও বলেন অভিভাবক ও সাধারণ মানুষেরা। এসময় শিক্ষার্থীদের সমস্যা কথা শুনে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব গণি সরদার। জড়িত শিক্ষকদের বরখাস্তের সংবাদের পর ছাত্রীদের আন্দোলন সমাপ্তি হয়। তিনি বলেন, ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়া হবে, অভিযুক্ত ৩জন শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। প্রাক্তন প্রধান শিক্ষক মাসুম বিল্লাহকে পুনরায় বহাল করা হবে।বাকি অভিযোগ গুলো রোববার সকাল ১০টায় মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সঙ্গে বসে বাকি অভিযোগের যৌক্তিক দাবী গুলো পূরণ করা হবে বলে জানান মাদ্রাসার সভাপতি।