সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে সকল শ্রেণির উলামায়ে কেরামগণ হিন্দুদের মন্দির পরিদর্শন করেন

মো: শহীদুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ

নাগরপুরে সর্ব প্রকার উলামায়ে কেরামগণ হিন্দুদের মন্দির পরিদর্শন করেছে। আজ শনিবার (১০ / ৮/২০২৪ঈ.)  সকাল ৯.৩০ মি. নাগরপুর কাঁচাবাজার জামে মসজিদে পরামর্শ করার পর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।  পরিদর্শন করা হয় দাশপাড়া মন্দির,  সহবতপুর উত্তর পাড়া মন্দির। এরপর নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এর সাথে সাক্ষাৎ করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরপুরের সমন্নয়ক হাফেজ মাওঃ ফাহাদুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উলামায়ে কেরামের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাঝে মজু এবং বিষ্কট বিতরণ করে, পরিশেষে দোয়ার মাধ্যমে পরিদর্শন কাজের সমাপ্তি করে। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ আল-হেলাল সাধারণ সম্পাদক ইত্তেহাদুল উলামা ওয়াল হুফফাজ নাগরপুর, মুফতি শহীদুল ইসলাম সিরাজী,  মাওঃ হাবিবুর রহমান খান, মাওঃ আসাদুল্লাহ, হাফেজ শাহীনুর রহমান, মুফতি আল-আমীন,  মুফতি আঃ হাদী, হাফেজ আবু হুরায়রা প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর