যশোরের অভয়নগর উপজেলার শুভড়ারা ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর লুট করতে গিয়ে ২জন আওয়ামী লীগের কর্মী আটক ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয়রা।
পরে আটককৃত দুইজনকে সেনাবাহিনীর পরিদর্শন টিমের হাতে তুলে দেয় এলাকাবাসী।
আটককৃত হলেন, একই গ্রাম বাশুয়াড়ীর মোঃ মোশাররফ’ শেখ’র ছেলে আসিফ শেখ ও আসলাম গাজীর ছেলে অভি গাজী।
স্থানীয়রা জানান,গভীর রাতে শুভড়ারা ইউনিয়নস্থ বাশুয়াড়ীর লেবুগাতী ঋষিপাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর লুট করতে আসলে তাঁদের আটক করে এলাকাবাসী পরে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে আওয়ামী লীগের কর্মী বলে নিজেদের পরিচয় দেয়। তারা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটুর নির্দেশেই এই লুটপাট করতে যায়। এবিষয়ে অভয়নগরের সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাসুদ জানান আটক দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কেউ যদি কোথাও হামলা লুটপাট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।