শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোর বেনাপোলে দুই মাদক পাচারকারী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ চিত্ত ঘোষ (২৪) ও শিমুল হোসেন (২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে বড়আচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে।শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লাল মিয়া জানান, গোপন একটি খবর পায় মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান ভারত থেকে পাচার করে এনে বড় আচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন খবরে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর