বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গৌরনদীতে গ্রাম্য আদালতে হামলা নারীসহ ৩ জন আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে এক নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজান প্যাদা জানান, জমিজমা নিয়ে তাঁরাকুপি গ্রামের ইউসুফ আলী দেওয়ানের সাথে আল আমীন সরদারের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। বিরোধ মিমাংসার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পরিষদে তাকে (চেয়ারম্যান) সহ অন্যান্য সালিশদের উপস্থিতিতে গ্রাম্য আদালতে উভয় পক্ষ নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে আল আমীন সরদারের ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী চেয়ারম্যানে কক্ষে প্রবেশ করে অর্তকিত ভাবে হামলা চালায়।

হামলায় ইউসুফ আলী দেওয়ানের পুত্র আবুল বাশার দেওয়ান, মেয়ে শিল্পী বেগম ও মেয়ে জামাতা অলিল গাজী জখম হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর