বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সঙ্গে উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় নবাগত ইউএনও নিরুপমা রায় উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ,গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই উপজেলা প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। আটোয়ারীর উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। নবাগত ইউএনও বলেন, আটোয়ারী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা, এখানে পর্যটন, শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এসব কাজে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মতবিনিময় সভায় নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল্যাহেল বাকী, পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, বিএনপি নেতা মিলন ই আজম, বদিউজ্জামান মানিক , জহিরুল ইসলাম, নিয়াজ আলী, আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে মুহাম্মদ আলী, আটোয়ারী উপজেলা পেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান, সম্পাদক মনোজ রায় হিরু ,বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তি ও দু’টি প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে আটোয়ারীর উন্নয়ন ও জনকল্যাণে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর