বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরে আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ ১২ রোগীর যক্ষা সনাক্ত

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

পাবনা ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্র-পাচারের পর ১২ জন রোগীর যক্ষ্মার আক্রান্ত হবার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি,আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে গত তিন মাস পূর্বে সিজারিয়ান অপারেশনের পর তাদের ক্ষতস্থানে দেখা দেয় জটিলতা,পরে পরীক্ষা-নিরীক্ষার পর ধরাও পড়ে যক্ষা। প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মোছা: রাবেয়া আয়েশার দম্পতি ৩১ শে মে রবিবার জন্ম দেন একটি পুত্র সন্তান। তার কিছুদিন পর বাধে সকল বিপত্তি। নির্দিষ্ট সময়ের পর শুকায় না সিজারিয়ান অপারেশনের ক্ষতস্থান।

বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ক্ষতস্থানে ধরা পড়ে যক্ষা। এখানে শুধু আয়েশায় না, আয়েশার মত এমন আরো ১২জন রোগীর একই অভিযোগ পাওয়া গিয়েছে।তাদেরও অপারেশনের ক্ষতস্থানে ধরা পড়েছে যক্ষা।

তবে এমন ঘটনার জন্য ভুল স্বীকার করেছেন হাসপাতালে পরিচালক মোঃ মাসুদ রানা। হাসপাতালে পরিচালক মো: মাসুদ রানা বলেন, আমরা বিষয়টি জানার পর থেকেই সকল প্রকার অপারেশন বন্ধ রেখেছি এবং হাসপাতালের সকল কিছু জীবাণুক্ত করার পাশাপাশি সকল রোগীদের আমাদের নিজ অর্থায়নে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং এমন ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুল হাসান শাওন বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি এবং স্যারের পরামর্শক্রমে যদি রোগীর আসা-যাওয়া অব্যাহত থাকে তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য।

এ ব্যাপারে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর