মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সহকারী লিডার ট্রেইনার হিসেবে স্কার্ফ ও থ্রি বিড পরিধান করলেন স্কাউটার মহিদুল ইসলাম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (ALT) হিসেবে নিয়োগপ্রাপ্ত মহিদুল ইসলাম ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেন।
গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (ALT) হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে তাঁর উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) ও উন্নয়ন, মোঃ রহুল আমিন। একই অনুষ্ঠানে সহকারী লিডার ট্রেইনারের (ALT) থ্রি বিড পরিয়ে দেন জনাব মোঃ আব্দুর রশিদ, উপপরিচালক, প্রকল্প পরিচালক, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এবং উপপরিচালক (প্রশিক্ষণ, AIS), জাতীয় সদর দপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক জনাব মোঃ আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ জনাব মোঃ আরিফ হোসেন চৌধুরী, ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের কোর্স লিডার জনাব বিনয় কুমার রায়, ডিআরসি (প্রশিক্ষণ), জনাব মোঃ আব্দুল মোতালেব, ডিআরসি (উন্নয়ন), জনাব মোঃ খলিলুর রহমান, ডিআরসি (প্রোগ্রাম), জনাব জিন্নাতুন ফেরদৌস, এএলটি, জনাব মোঃ আলমগীর হোসেন কাজী, এএলটি, জনাব মোঃ সোহাগ চৌধুরী, সিএএলটি, কোর্স সম্পন্নকারী নেতৃবৃন্দ এবং স্কিল কোর্সের প্রশিক্ষণার্থীরা।
সহকারী লিডার ট্রেইনার হিসেবে জাতীয় স্কার্ফ ও থ্রি বিড পরিধানের মাধ্যমে মহিদুল ইসলামের স্কাউটিং জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। তিনি এ অর্জনের জন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বাংলাদেশ স্কাউটসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর