মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি সারাদেশে পাচ বছরে পচিশ কোটি গাছ রোপন। সেই লক্ষ্যে ১৮ জুলাই (শনিবার) দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জননেতা এস এ জিন্নাহ কবির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। তিনি চারা বিতরণ করেন ও দৌলতপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরো করেন। এই সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুশা, থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মো.রবিন আহমেদ সামান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।