বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা, বেলাল সভাপতি, মিন্টু সম্পাদক

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখা রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করেছে।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম (মুন্না) ও সদস্য সচিব মো. কামরুজ্জামান (কামু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আংশিক কমিটিতে সভাপতি  মোঃ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক  মোঃ মনোয়ার হোসেন মিন্টু,সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আসাদুজ্জামান সুমন, সহ-সভাপতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জাহেদী ও মো. সাইদুর রহমান আজাদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খান মোহাম্মদ আইয়ুব ও মো. দেলোয়ার হোসেন দেলু খান ।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি ঘোষণার পর রুহিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা বিভিন্ন শুভেচ্ছাবার্তা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর