মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার রাণীনগরে ১০হাজার মিটার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জ পৌরসভা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল লতিফ দুলাল “সভাপতি” নির্বাচিত ফতুল্লায় কথিত রাইটার দালাল সহিদের ভয়াবহ প্রতারনা” এক জিডিতে ৮০ হাজার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালপুরে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি’র নতুন কর্মসূচির ডাক, সদস্য সংগ্রহ ও দেশব্যাপী প্রস্তুতির নির্দেশ বৃষ্টি হলেই হাঁটুসমান পানি কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাটমোহরে যৌথ অভিযানে ৫০ পিস চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

রাণীনগরে ১০হাজার মিটার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১০ অপরাহ্ন

 নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল বিক্রির দায়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

তিনি জানান, উপজেলার আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা ও মাহাবুব আলমকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর