শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

 চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়াতে (১ নং ওয়ার্ড)  আনোয়ার হোসেন মেম্বার এর ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই)  বিকালে ইমনের দোকানে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, দুস্থ ৭০ পরিবারে মাঝে ৭ কেজি করে চাউল বিতরণ করা হয়।
 বমু বিলছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আনোয়ার হোসেন এর নিজ অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ইউপি মেম্বার আনোয়ার হোসেন মেম্বার জানান, সরকারি অনুদানের পাশাপাশি আমার এলাকায় যাতে সবাই সাহায্য পায়, সেজন্য নিজ অর্থায়নে এ চাউল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর