শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বমু বিলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহবায়ক কমিটি গঠন নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত অভয়নগরে টাকার অভাবে থমকে দাড়িয়েছে, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লার জীবন  মানিকগঞ্জে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ শ্বাসরোধে হত্যার দাবি পিবিআইয়ের

অভয়নগরে টাকার অভাবে থমকে দাড়িয়েছে, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লার জীবন 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অভয়নগরের বিএনপি নেতা ইদ্রিস মোল্লা, সহায়তার আকুতি পরিবারের। যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এই রাজনৈতিক নেতার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। আর্থিক সংকটে থমকে গেছে তার প্রয়োজনীয় চিকিৎসা, দিন দিন অবনতির দিকে যাচ্ছে শারীরিক অবস্থা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অসুস্থ হয়ে পড়লে ইদ্রিস মোল্লাকে খুলনায় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। পরে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা গ্রহণের পর বিপুল ব্যয়ের কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে লাখ লাখ টাকার প্রয়োজন, যা সংগ্রহ করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। ফলে কার্যত চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ইদ্রিস মোল্লার পরিবার আরও জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি নানা সময় মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। বর্তমানে দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত তার চিকিৎসার জন্য দলীয়ভাবে কোনো আর্থিক সহায়তা পাননি বলে অভিযোগ পরিবারের।

অন্যদিকে, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য (কার্ড নং-৮০৩) হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ইউনিয়ন থেকে কোনো সহায়তা পাননি তিনি। এ বিষয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা বলেন, ইদ্রিস মোল্লার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। খুব শিগগিরই তাকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটছে ইদ্রিস মোল্লা ও তার পরিবারের। তার স্ত্রী-সন্তানসহ স্বজনরা দেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সমাজসেবী ও সহৃদয় মানুষের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে সরকারের কাছেও মানবিক সহায়তা কামনা করেছেন তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব এই রাজনৈতিক কর্মীর জীবন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

সহায়তা পাঠানোর ঠিকানা (বিকাশ): ০১৯৮৫২৯৪৪৪০ (পার্সোনাল)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর