শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে কুতুবপুর, ফতুল্লা ও কাশিপুর

রাহাত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের কুতুবপুরবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের অবসান হতে চলেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত হতে যাচ্ছে পুরো কুতুবপুর, ফতুল্লা ও কাশিপুর ইউনিয়ন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা।

​এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবত ভাঙাচূরা রাস্তাঘাট, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং জলবদ্ধতার প্রকট সমস্যার কারণে চরম জনদুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। তাদের এ জনদুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন দীর্ঘদিন ধরে সংসদে কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।
​অবশেষে তার এ প্রচেষ্টা সফল হতে চলেছে। এতে করে এলাকার বাসিন্দারা কিছুটা হলেও মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। কুতুবপুরবাসী এই সাফল্যের জন্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর