রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয় রবিবার (১২ এপ্রিল) সকালে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে।
উদ্বোধন করেন গোপালপুর ভূঁইয়াপুরের  সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর