শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় বিএনপি নেতা আব্দুল আজিজ ও মোতালেব হোসেনের স্মরণে দোয়া মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আব্দুল আজিজ ও পৌর বিএনপির নেতা মোতালেব হোসেনের অকাল মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,কলেজ ছাত্রদলের আহবায়ক বাইজিদ বোস্তামীসহ বিএনপি এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর