শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

চাটমোহরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার( ৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সামনে এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিতরণের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
চলতি খরিপ ১ মৌসুমে চাটমোহর উপজেলা রোপা আউশ,মুগ,তিল ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সর্বমোট ৩ হাজার দুই শত জন কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,পল্লি উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহযোগিতা হিসাবে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি উপকরণ পেয়ে কৃষকেরা তা মাঠে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর