সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বগুড়া জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিএসটিআই।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করার পাশাপাশি বাকিদের সতর্ক করা হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ভোক্তা সাধারণের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিতকরণ এবং পরিমাপে সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে বগুড়া সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।
​অভিযান চলাকালীন শহরের মেসার্স শতাব্দী ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিএসটিআই প্রতিনিধিরা মাটিডালী ও ছিলিমপুর এলাকার আরও চারটি পাম্পের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ পরীক্ষা করেন।
প্রতিষ্ঠানগুলো হলো: মেসার্স বগুড়া সিএনজি ফিলিং স্টেশন, মেসার্স এম এইচ খান এন্ড পার্টনার, মেসার্স বগুড়া ফিলিং স্টেশন, মেসার্স মিতালী ফিলিং স্টেশন।
​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন পাম্প মালিকদের নির্দেশ দেন যে, স্টোরেজ ট্যাংকে পর্যাপ্ত মজুদ থাকা সাপেক্ষে কোনোভাবেই তেল বিক্রয় বন্ধ রাখা যাবে না। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
​বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এবং তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর এই ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর