সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

আটঘরিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় “হাম ও রুবেলা” রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
রবিবার (৫ এপ্রিল)  দেবোত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, ডা. নাহিদুজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক,
এমওডিস রেজাউল ইসলাম, উপ সহকারী অফিসার আরিফুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন । ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি  চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর