মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক -১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকাল ৪ টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার পিয়ারপুর বাজারে অভিযান চালায়। ‎এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে অনুসরণ করা হয় এবং পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।‎আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ‎পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর