“মাদক কে না বলুন, দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” এই স্লোগানকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ও মেধা বিকাশ শিক্ষা একাডেমিক এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৬ মার্চ) বৃহস্পতিবার বিকালে সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ বনাম বিএলকে যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়।
এসময় নির্ধারিত সময়ের মধ্যে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ৩-০ গোলে বিএলকে যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন
ও পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম,বিএলকে যুব সংঘের সাধারণ সম্পাদক তারেক রহমান।
শহীদ আবুল কাসেম প্রগতি সংঘে সভাপতি ও দেবোত্তর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আসলাম হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আব্দুল কাদের, ইউপি সদস্য সানাউল ইসলাম সানু।
খেলায় ধারা বর্ননায় ছিলেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম হোসেন। উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন,তার সহযোগী রেফারি ছিলেন মুস্তাক ও জয়। খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন আলম বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নিতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ সভাপতি
রফিকুল ইসলাম হেলাল বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান।