মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে আটঘরিয়া উপজেলা চত্বরে অবস্থিত মুক্তি যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও আটঘরিয়া পৌরসভা, আটঘরিয়া থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়, দেবোত্তর ডিগ্রি কলেজ, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ১মিনিট নিরবতা পালন করে তাদের রুহের ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সকাল নয়টায় উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
এসময় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪, আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল খান, জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশন সহসভাপতি রবিউল ইসলাম উপজেলা আমীর নকিবুল্লাহ সহ উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন ওসি রফিকুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।