শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

‎‎পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‎জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির আগমন নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই খুশির উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। মো. জাকারিয়া পিন্টু  তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেনো সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার রক্ষায় এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেনো একটি সুন্দর, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করে আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর