শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঈদ শুভেচ্ছা বাণী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

প্রিয় দেশ বাসী, আসসালামু আলাইকুম।
দেখতে দেখতে পার হয়ে গেলো পবিত্র মাহে রমজা। আগামীকাল পবিত্র ঈদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পাঠকপ্রিয় সংবাদপত্র “চলনবিলের আলো”-এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এক মাসের পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা আমাদের শিখিয়েছে আত্মসংযম, ধৈর্য, সহনশীলতা ও তাকওয়ার গুরুত্ব। রোজার মাধ্যমে আমরা শুধু ক্ষুধা ও তৃষ্ণা দমন করি না, বরং নিজেদের সকল অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রেখে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই। এই সিয়াম সাধনা আমাদের হৃদয়ে সৃষ্টি করে মানবতা, সহমর্মিতা ও দানশীলতার চেতনা, যা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ পূর্ণতা পায় প্রিয়জনের সান্নিধ্যে। নাড়ির টানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘরে ফিরছে মায়ের স্নেহ, পরিবারের ভালোবাসা আর আপনজনের হাসি মাখা মুখ দেখার আকাঙক্ষায়। আমরা আন্তরিকভাবে কামনা করি, এই ঘরে ফেরা প্রতিটি মানুষ যেন নিরাপদে, নির্বিঘেœ ও স্বস্তির সঙ্গে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। যাত্রাপথ হোক দুর্ঘটনামুক্ত, সুন্দর ও শান্তিময়।

এই পবিত্র ঈদের আনন্দে আমরা হিংসা, বিদ্বেষ ও সকল ভেদাভেদ ভুলে যাই। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। আসুন, আমরা সবাই মিলেমিশে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলি যেখানে থাকবে না বিভেদ, থাকবে শুধু ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন।

আমরা প্রত্যাশা করি, সিয়াম সাধনার শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক সারা বছর। সমাজে বিরাজ করুক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এই হোক ঈদের প্রকৃত তাৎপর্য। সবার জীবন হোক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। ঈদ মোবারক!

শুভেচ্ছান্তে-
মোঃ রফিকুল ইসলাম রনি
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক চলনবিলের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর