শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

চাটমোহরে ৭ শতাধিক দুস্থ পরিবারের মাঝে “ঈদ উপহার-২০২৬” বিতরণ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার  বিতরণ করা হয়েছে।
বুধবার( ১৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া স্কুল মাঠে  ইয়কুব আলী ফাউন্ডেশনের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়,  উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল,ডাউল,তেল,সাবান, সেমাই,গুড়া দুধ,লবন কিসমিসের একটি প্যাকেজ করে বিতরণ করা হয়েছে।
এসময় ইয়াকুব আলী ফাউন্ডেশনর সদস্য আলহাজ্ব আয়নুল হক এবং মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল হাসান, ক্বারি মো শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, সুজন আলী, শামীম রেজা, আনোয়ার, হামিদুরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির কোষাধ্যক্ষ মোঃ আবুল হাসেম আজকের পত্রিকাকে জানান, ইয়াকুব আলী ফাউন্ডেশনের আয়োজন ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবার মাঝে চাউল,ডাউল, সেমাই, গুড়া দুধ,লবন,সাবান, তেল,কিসমিস বিতরণ করা হয়েছে।এছাড়াও ১০ টি মাদ্রাসায় ৫৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও এলাকার আবাসন ব্যবস্থা ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর