সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো হয়।

 

ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌর ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে নিজেদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

 

এ সময় তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।

 

ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর