সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ  ‎

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি এর মাধ্যমে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল‍ে ঈশ্বরদী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জানা গেছে, গত ৯ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে এই চাল বিতরণ কার্যক্রম চলবে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা উপকৃত হচ্ছেন। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। আয়োজনে রয়েছে ঈশ্বরদী পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর