সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ সরদারকে বহিষ্কারের দাবিতে আটঘরিয়া ও পৌর বিএনপি’র সংবাদ সম্মেলন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার কর্তৃক গত ৭ মার্চ পাবনা জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্যমুলক ও ভিত্তিহীন সংবাদিক সম্মেলনের প্রতিবাদে আটঘরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ (১০ মার্চ) মঙ্গলবার সকাল দশটায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। তিনি বলেন, গত ৭ মার্চ তারিখে সাংবাদিক সম্মেলন করে সিরাজ সরদার যে ভিত্তিহীন অভিযোগ করে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা ক্ষোভ প্রকাশ করছি যে ব্যক্তি দলের দুঃসময়ে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে সিরাজ সরদারকে পাওয়া যায়নি। তিনি আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে এসেছে এবংতার বিরুদ্ধে ধানের শীষের প্রার্থীকে হারানোর স্পষ্ট প্রমাণ রয়েছে, তার এই মিথ্যা সাংবাদিক সম্মেলন করার সাহস হয় কি করে।
তার এই মিথ্যা উদ্দেশ্য পূর্ণ কর্মকান্ডে আমরা উপজেলা নেতৃবৃন্দ সহ তৃণমূলের কর্মীদের মনে রক্ত ক্ষরণ হয়েছে। এই মুখোশধারী ব্যক্তি এবং তার সাথে থাকা সকল নেতাকর্মীদের বহিষ্কার
করার জোর দাবি জানান।
আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান বলেন, আমাদের আশা কেন্দ্রিয়  বিএনপি তার বিরুদ্ধে অতিদ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করবেন, অন্যথায় এ ধরনের মিথ্যুক চটকদার দলের সিদ্ধান্ত অমান্যকারী ব্যক্তির কারণে বিএনপি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। সিরাজ সরদার সহ তার সকল অনুসারীদের অতিদ্রুত দল থেকে বহিষ্কার করার আহবান করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র  সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌঁর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর