সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ফরিদপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে তিনটি দুগ্ধ উৎপাদন ও সংগ্রহকারী প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ক্ষতিকর কেমিক্যাল ও ডিটারজেন্ট ব্যবহার করে দুধ তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেয়া ডেইরিতে অভিযান চালিয়ে সেখানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার ও হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে নকল দুধ তৈরি করার প্রমাণ পাওয়া যায়। কেয়া ডেইরির স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন। পরে সংরক্ষিত সব দুধ ড্রেনে ফেলে ধ্বংস করা হয়।

একই সময় পার্শ্ববর্তী আমিনা ডেইরি ও প্রিমিয়াম ফুডেও অভিযান চালানো হয়। ভেজাল দুধ উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে আমিনা ডেইরিকে ৩০ হাজার টাকা এবং প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর