সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

ইরানে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ন

‎ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর কথিত হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার অভিযোগের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর ২টায় শহরের রেলওয়ে গেটস্থ বাস টার্মিনাল জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। ‎‘ঈশ্বরদীবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশস্থলে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প-এর কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে তা-দাহ করা হয়। ‎মিছিলে অংশগ্রহণকারীরা ইরানে হামলার প্রতিবাদ ও জবাবদিহি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনি ইরানে এ হামলার নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর