সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzEzLjgwLjAuNTEgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q3NaP99cB

‎পাবনার ঈশ্বরদীতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন ঈশ্বরদী উপজেলা প্রশাসন। এ সময় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ-আলী মোড় থেকে বাজারের ১নং গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন আরিফুর রহমান। এ সময় অভিযানে নেতৃত্ব দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ ছাড়াও থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জানা গেছে, শহরের চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও পাওয়া গেছে ফল  ব্যবসায়িকদের বিরুদ্ধে। অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর