সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদকে জিরো টলারেন্স, টিআর–কাবিখায় স্বচ্ছতার অঙ্গীকার আছগারের

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

“কোনো প্রকল্পের একটি টাকাও আমার পকেটে যাবে না। টিআর–কাবিখা প্রকল্পের অর্থ জনকল্যাণে ব্যয় হবে” এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আলী আছগার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, অতীতে টিআর ও কাবিখা প্রকল্পের অর্থ দল পরিচালনায় ব্যবহারের অভিযোগ ছিল। এখন থেকে এসব অর্থ মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো বৈষম্য থাকবে না। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে এবং যেসব ক্ষেত্রে ত্রুটি থাকবে, সেগুলোর গঠনমূলক সমালোচনা করা হবে। বড় উপজেলা হিসেবে চাটমোহরে উন্নয়ন বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এমপি আছগার বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ভূমি অফিসে দুর্নীতির ব্যাপারেও কোনো ছাড় দেওয়া হবে না। বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি মহান আল্লাহর কাছে দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক কামনা করেন এবং সবার দোয়া ও সহযোগিতা চান।
সভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এ সময় বক্তব্য দেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, জামায়াতে ইসলামের উপজেলা সভাপতি মো. আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গোমেজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সভাপতি হেলালুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ, হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর