সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

চাটমোহরে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

পবিত্র রমজান মাস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার নিমাই চড়া ইউনিয়নের ধানকুনিয়া বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইছহক আলী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড, চাটমোহর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সবুজ। এছাড়াও ফিরোজ আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর