সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

নিজ উদ্যোগে স্বপ্নের উপহার: সাঁথিয়ায় ভূমি সহকারীর প্রশংসনীয় কাজ

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলা-এ শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ভূমি সহকারী আসিফ রায়হান। নিজ উদ্যোগে তিনি ২১ শে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে  স্থানীয় হারিয়াকাহন ও শিমরামপুর হাফিজিয়া  মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে বিভিন্ন খেলাসামগ্রী বিতরণ করেছেন।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ প্রয়োজনীয় খেলার উপকরণ তুলে দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এতে তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ আরও বাড়বে। শিক্ষকরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয়রা আসিফ রায়হানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি তার দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর