শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আলী হায়দার আব্বাসী (দৈনিক মানবজমিন) সভাপতি এবং গোলাম মুক্তাদীর (প্রতিদিনের বাংলাদেশ) সাধারণ সম্পাদক ও নাজমুল হোসেন তালুকদার আরাফাত (দৈনিক ইনকিলাব) কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে আলোচনা সভার প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে আতিক মাহমুদ আকাশ (সহ-সভাপতি),নুরুল হক নয়ন (যুগ্ম সাধারণ সম্পাদক),শিহাবুল আলম সায়েম (দপ্তর সম্পাদক),আব্দুল লতিফ (অর্থ সম্পাদক) এবং সাইদুল ইসলাম আবির (প্রচার ও প্রকাশনা সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন।এ কমিটিতে
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কে.এম রফিকুল ইসলাম,এইচএম মোনায়েম খান ও এম.আবু হাসেম মনি।সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে নবগঠিত কমিটির কাছে সংগঠনের অন্যান্য সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর