মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি   গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে কাগজে স্ত্রী, বাস্তবে অসহায়, প্রবাসী স্বামীর সম্পদে বঞ্চিত এক নারীর কান্না যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর, স্বস্তি স্থানীয়দের মাঝে গোপালপুরের গর্ব ২০১ গম্বুজ মসজিদ: অপপ্রচার বন্ধে সহযোগিতা কামনা প্রতিষ্ঠাতার বীরগঞ্জে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

গনতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থি সাবেক ছাত্র নেতা রবিউল আওয়াল লাভলু। গতকাল সোমবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নিবার্চনী জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান। তিনি বলেন, আপনারা যদি আমাকে নিবার্চিত করেন তাহলে আমি আমার নিবার্চনি এলাকায় দুর্নীতিবাজ,চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো। আমি অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেবনা। তিনি আরও বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারীর  নিবার্চন অত্যন্ত গুরুত্বপূর্ন নিবার্চন কাজেই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও  সাধারন-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী,উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবর্তী ,মনোয়রা মকুল, শরিফ উদ্দিন আরজু,এ্যাড.ইকবাল হোসেন খান,মোঃ আতিকুর রহমান আতিক,সাংগঠনিক রফিজ উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান,প্রচার-সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ প্রচার-সম্পাদক আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু,কৃষকদলের সাধারন-সম্পাদক মোঃ জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর