সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর. উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ও গিরাগাঁও বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আবু তাহের মোঃ দুলাল,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় মাদক, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের কসাই পট্টির ময়লা আবর্জনা,রোগাক্রান্ত পশু জবাই, যত্রতত্রে ডিজেল ও পেট্রোলের দোকান,বোতলে জ্বালানী তেল বিক্রি , ডাংগীর হাট সরকারি কলেজ সংলগ্ন নির্মাণাধীন পাকা রাস্তায় এক অসহায় গরীব প্রতিবন্ধী ব্যক্তির একখন্ড জমির উপর অযৌক্তিকভাবে দু’টি ব্রীজ নির্মাণের বিষয় সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল সমস্যা সমাধানসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর