সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি পুনঃবহাল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা দলের স্থগিতকৃত কমিটির কার্যক্রম চালু ও পুনঃবহাল করেছে টাঙ্গাইল জেলা শ্রমিক দল।
আজ ২৭ ডিসেম্বর শনিবার জেলা শ্রমিক দলের দলীয় সিদ্ধান্তে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের কাছে স্থগিতাদেশ প্রত্যাহার ও কমিটি পুনঃবহালের চিঠি হস্তান্তর করেছে।
জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনার প্রেক্ষিতে ইতিপূর্বের স্থগিতকৃত নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটির কার্যক্রম চালু ও পুনঃবহাল করেছে জেলা কমিটি।
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক এ.কে.এম. মনিরুল হক (ভি.পি. মুনীর) স্বাক্ষরিত এক দলীয় চিঠিতে নাগরপুর উপজেলা শ্রমিক দলকে, দলীয় এ সিদ্ধান্ত অবহিত করেছে।
কমিটির কার্যক্রম ২৬ ডিসেম্বর তারিখ থেকে পুনরায় ও কার্যকরী করা হয়েছে উল্লেখ করা হয়েছে এ চিঠিতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর