সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতার গ্রেফতার

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছেন ময়মনসিং মহানগর যুবলীগের যুগ্ম আহবাহক রাসেল পাঠান।
এনিয়ে গতবছরের ০৫ আগস্টের পর ভারত ঢোকার আগে বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগজ্ঞ জেলা আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২২ জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
রাসেল পাঠান ময়মনসিং মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহন করবেন।
এদিকে স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। এসব চক্রের সাথে কাস্টমস ও ইমিগ্রেশনে অবস্থান করা বহিরাগত এনজিওরা জড়িত রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর