শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলনে নাগরপুরের যুব নেতাদের অংশগ্রহণ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাকের পিয়ন নিহত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাকের পিয়ন মমতাজ আলী (৫৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে টেবুনিয়া- চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে। নিহত মমতাজ ভাঙ্গুড়া উপজেলার বেতয়ান ব্র্যাক শাখার পিয়ন বলে জাা গেছে।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ ২৪ ডিসেম্বর সকালে দিকে দিলপাশা গ্রামের মৃত ওসমান গনি মিয়ার ছেলে
ভাঙ্গুড়া বেতয়ান শাখার পিয়ন মমতাজ আলী অফিসের কাজের জন্য সিএনজি যোগে পাবনা যাচ্ছিলেন।
এসময় টেবুনিয়া-চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে পৌঁছা মাত্রই সিএনজি চালকের পাশে বসে থাকা যাত্রী ঘুমিয়ে পড়ছিলেন। এসময় চালক ঘুমন্ত যাত্রীকে ধরতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার উপর উল্টে গেলে মমতাজ আলী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থল থেকে নিহত মমতাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর