সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাংগাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাদীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

টাংগাইল জেলা সংবাদদাতা।। গতকাল ২০ ডিসেম্বর (শনিবার) বিকেলে টাংগাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর ও সদর উপজেলা শাখা জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জন্য আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবেরর টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি।  প্রধান অতিথি তার বক্তব্যে হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহবান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর