সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৩০৬ জন শিক্ষার্থী দুই দিনব্যাপি বৃত্তি পরীক্ষায় উৎসবমূখর অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব ও আটোয়ারী কিন্ডার গার্টনের অধ্যক্ষ বাছেদ আলী’র দেওয়া তথ্যমতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হয়। রবিবার ( ২১ ডিসেম্বর) প্লে – কেজি শিক্ষার্থীদের বাংলা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বাংলা ও গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কেন্দ্র সচিব জানান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় আটোয়ারীতে ৪টি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসবমূখর পরিবেশ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ¯্রােতে মুখরিত । পরীক্ষা চলাকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল। অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে। কেন্দ্র সচিব আরো বলেন,আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার ভেন্যু হওয়ায় বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর