সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এর ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর ২৫তম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে (২০ ডিসেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের হলরুমে অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা’র সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম মির্জা গোলাম হাফিজের শিক্ষা ও কর্ম জীবনের উপর স্মৃতিচারণ করা হয়। কলেজের সাবেক জীবি সদস্য মোঃ মতিয়র রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের জীবি সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার),সাবেক জীবি সদস্য সফিউল ইসলাম (পুতুল), জীবি সদস্য আবুল কালাম আজাদ, জীবি সদস্য গোলাম মোস্তফা ,উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম মির্জা গোলাম হাফিজ ১৯২০ সালের ২ জানুয়ারি আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা আজিম উদ্দীন সরকার। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতকোত্তর এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি লাভ করেন।
মির্জা গোলাম হাফিজ ছাত্রাবস্থাই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন পূর্ববাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মির্জা গোলাম হাফিজ ১৯৭৮ সালে জিয়াউর রহমানের মন্ত্রীসভায় ভূমি প্রশাসন মন্ত্রী নিযুক্ত হন।  বাংলাদেশের সাধারণ নির্বাচনের মাধ্যমে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদেও চতুর্থ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। প্রথিতযশা এই প্রবীণ রাজনীতিবিদ ২০০০ সালের ২০ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন।
 আলোচনা শেষে মরহুম মির্জা গোলাম হাফিজ এঁর আত্মার মাগফেরাত, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী, শহীদ ওসমান হাদীসহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,অত্র কলেজের প্রভাষক (ইসলামিক স্টাডিক্স) মোঃ আশরাফ আলী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর