শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুদাসপুরে আলোচনা সভা এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ইসলামি শরীয়াতের আলোকে পবিত্র জিলকদ মাসের আমল গুরুত্ব তাৎপর্য ও ফজীলাত- মুফতি মাওলানা: শামীম আহমেদ রাণীনগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চৌহালীতে আরপিএন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাপাহার কলেজের বিদায় ও বরণ অনুষ্ঠানে ‘এমপি’ মোস্তাফিজুরের বক্তব্যে সন্তুষ্টিতে উল্লসিত শিক্ষার্থীরা কিডনি রোগে আক্রান্ত ললিতা বাঁচতে চায়, আর্থিক সহযোগিতার আবেদন পরিবারের

চাটমোহরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মসজিদে দোয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও মসজিদে মসজিদে জুমায় বিশেষ দোয়া সহ গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশপ্রেমিক বাংলাদেশ ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা স্থানীয় বালুচর খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মওলানা মো. আঃ মান্নান। পরে শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার স্টার মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে।
এসময় বক্তারা শরিফ ওসমান হাদীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফয়সাল কবির, আব্দুল আলীম, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব, ইমরান হোসেন, শহিদুল ইসলাম ইসলাম, হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর