শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় ডিবির অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) ওই এলাকার লালু মালিথার ছেলে।

ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায়, পিপিএম, এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় জিৎ-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, আটক হোসাইন মোহাম্মদ জিৎ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও মামলাটি তদন্তের জন্য তিনি এখনো ডিবি পুলিশের হেফাজতে আছেন।

পাবনা জেলা পুলিশ বলেছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর